গত ৩০ জুন ঠাট্টায় দেবীগঞ্জ, পঞ্চঘর থেকে আব্দুর রহমান-এর প্রকাশিত ‘লুঙ্গি বিড়ম্বনা’ শীর্ষক লেখাটি একই শিরোনামে ১ জুলাই সমকালের প্যাঁচালে প্রকাশিত হয়। ৭ জুলাই মালিবাগ, ঢাকা থেকে সৈয়দ আসাদুজ্জামান সুহান-এর ‘পাইন্যা জোঁক’ এবং ১৪ জুলাই তাঁর ‘পরকীয়া সমাচার’ শীর্ষক লেখাদুটি যথাক্রমে ৮ ও ১৫ জুলাই অন্য পত্রিকায় প্রকাশিত হয়। জগন্নাথকান্দি, কুমিল্লা থেকে শিপন আহমেদ হিমেল-এর ‘রিকশা নিয়ে যত বাণী’ লেখাটি ২১ জুলাই ঠাট্টায় প্রকাশের পরদিন অন্য পত্রিকায় প্রকাশিত হয়। ২৮ জুলাই রাফিদুল রাফির ‘আমপন্থী আমজাদ’ লেখাটি এর আগে গত ২২ জুলাই অন্য পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
একই লেখা একাধিক পত্রিকায় পাঠানোর কারণে তাদের ঠাট্টা থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। আগামী চার মাসে ঠাট্টায় তাদের কোনো লেখা প্রকাশ করা হবে না।
আদেশক্রমে
কর্তৃপক্ষ
