বিনোদন রিপোর্ট
ঈদে বেশ কয়েকটি নাটক নির্মাণ করেছেন অভিনেতা ও পরিচালক শামীম জামান। এরমধ্যে রয়েছে আশরাফুল চঞ্চলের রচনায় নাটক ‘আনমাইন্ডফুল’। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। নাটকে তাঁর বিপরীতে অভিনয় করেছেন আনিকা কবির শখ। ঈদের জন্য নির্মিত হয়েছে ৭ পর্বের এ ধারাবাহিক নাটকটি। নাটকের গল্প নিয়ে শামীম জামান বলেন, ‘ধারাবাহিকটি আসলে মনভোলা মানুষের গল্পে নির্মিত। গল্পে দেখা যাবে, মতি সাহেব অত্যন্ত মনভোলা একজন মানুষ। পেশায় সে শিক্ষক। ভুল করে শুক্রবারও স্কুলে চলে যায়। যা নিয়ে পরিবার ও জনমনে আলোচনা হয়, হয় ভুল বোঝাবুঝি। এ রকম নানা ভুল বোঝাবুঝির মধ্যে দিয়ে নাটকটির গল্প এগিয়ে যাবে।’
