সুমনা গুপ্তা জীবনময় ডেঙ্গু, দিচ্ছে করে পঙ্গু, মগজে আর শরীরে যন্ত্রণা খালি রে। এত তার বিস্তার, নেই যেন নিস্তার, সকালে আর বিকেলে, কামড়ায় খালি রে। উফ্, বাবা পারি না, যন্ত্রণা ছাড়ে না, দেশজুড়ে ক্লান্তি, চাই তাই শান্তি। অ্যাডিসের বংশ, করে দাও ধ্বংস।