কাশিমপুর কারাগারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত হুজি সদস্যের মৃত্যু

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ২১:৪৩

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক হুজি সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম হাফেজ মাওলানা ইয়াহিয়া (৬৩)। তিনি সিলেটের কানাইঘাট থানার পর্বতপুর গ্রামের মৃত মাওলানা আব্দুর রশিদের ছেলে।

 

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. শাহজাহান জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে মাওলানা ইয়াহিয়া হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। পরে তাকে কারা হাসাপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার উন্নতি না হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালেই তিনি মারা যান।

 

তিনি আরো জানান, হাফেজ ইয়াহিয়া ২০০১ সালে একটি মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। তিনি ২০১২ সাল থেকে কাশিমপুর হাইকিসিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

আরো পড়ুন : ভিজিএফ কার্ড সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেলো বৃদ্ধের

শহীদ তাজউদ্দীন আহম মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয়  ভূষণ দাস বলেন, হাফেজ মাওলানা ইয়াহিয়াকে মৃত অবস্থায় এ হাসপাতালে আনা হয়েছিল।

 

ইত্তেফাক/ইউবি