কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ২১:৫৬

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

কাউখালীতে শনিবার দুপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম রিসান মোল্লা(৫)। সে উপজেলার কাউখালী সদর ইউনিয়নের কাঠালিয়া  গ্রামের দিনমজুর মোস্তফা মোল্লার ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ঐদিন রিসান মোল্লা সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে পাশের পুকুরে অসাবধানতাবশত পড়ে  যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।