সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
উপজেলায় দশে ১০ বৃহত্তর খুলনা সহায়ক প্লাটফর্মের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার তারাপুর ইউনিয়নের চর খোর্দ্দার বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দশে ১০ বৃহত্তর খুলনা সহায়ক প্লাটফর্মের পক্ষে জিয়াউল আলম, মীর কবির হোসেন, শাহ মো. বাবুল হোসেন তানভীর, আশরাফুল আলম, উপজেলা প্রেসক্লাব সভাপতি রাশিদুল আলম চাঁদ, সাধারণ সম্পাদক শাহ মো. রেদওয়ানুর রহমান, সাংবাদিক আ. মতিন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ৭০টি পরিবারের মাঝে প্রতি পরিবারকে ৩ হাজার টাকা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।
