শরণখোলায় একজন ডেঙ্গু রোগী শনাক্ত

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ২৩:১২

শরণখোলায় শনিবার সন্ধ্যায় প্রথম একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। হাসপাতালে ভর্তি না করে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

শরণখোলা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিয়া শোভন জানান, শনিবার বিকেলে উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের জালাল উদ্দিন পহলানের স্ত্রী জোবায়দা বেগম (৬০) জ্বরে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কীটস না থাকায় স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। যেহেতু রোগ প্রাথমিক পর্যায়ে তাই তাকে হাসপাতালে ভর্তি না করে প্রাথমিক চিকিৎসা ও  প্রয়োজনীয় পরামর্শ দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এমআই