মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্টকে ফেরত পাঠাল ভারত

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ০০:১২

মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্ট আহমেদ আধিব আব্দুল গফুরকে ফেরত পাঠাল ভারত। তিনি দিল্লিতে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। ভারত সরকার তার আবেদন গ্রহণ করেনি এবং তাকে ঢুকতে দেয়নি। বৃহস্পতিবার তামিলনাড়ুর তুতিকোরিন বন্দরে ৯ জন ক্রুকে নিয়ে আসেন আব্দুল গফুর। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় গফুরকে ঢুকতে দেয়নি দিল্লি। তাকে ভারতীয় নিরাপত্তা বাহিনী জিজ্ঞাসাবাদ করে। আব্দুল্লাহ ইয়ামিন যখন প্রেসিডেন্ট ছিলেন তখন গফুর ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন। গফুরের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগ রয়েছে এবং এর বিচার চলছে। - এনডিটিভি