মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইএস জঙ্গিদের ইউরোপে পাঠানোর হুমকি দিয়েছেন। তিনি বলেন, ইরাক ও সিরিয়ায় আটক আইএস জঙ্গিদের ফিরিয়ে নিতে ইউরোপের দেশগুলো যদি ব্যর্থ হয় তাহলে তিনি নিজ দেশে জঙ্গিদের ফেরত পাঠাবেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে আড়াই হাজার আইএস জঙ্গি রয়েছে এবং ওয়াশিংটন চায় ইউরোপ তাদেরগুলো ফিরিয়ে নিক। এদের মধ্যে ফ্রান্স ও জার্মানির নাগরিকও আছে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। ধারণা করা হয়, মার্কিন সমর্থিত কুর্দি বিদ্রোহী গোষ্ঠীর কাছে ১৩ হাজারের বেশি আইএস জঙ্গি আছে। এদের মধ্যে ৮০০ জঙ্গিই ইউরোপের। - দ্য ইন্ডিপেন্ডেন্ট
