জুলাই ছিল ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত মাস —জাতিসংঘ

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ০০:১৫

জাতিসংঘ জানিয়েছে, গত মাস ছিল ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত মাস। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিশ্ব আবহাওয়া সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জুনের চেয়েও জুলাইয়ে গরম ছিল বেশি। মহাসচিব বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে উত্তর মেরুর বরফ গলতে শুরু করবে দ্রুত। ঢাকার জাতিসংঘ অফিস এই তথ্য জানিয়েছে। এদিকে বৃহস্পতিবার থেকেই গ্রিনল্যান্ডে ভয়ংকরভাবে হিমবাহ গলতে শুরু করেছে। এখনো গলছে বলে জানা গেছে। প্রায় ৬০ ভাগ বরফ গলে একটি নদীর রূপ ধারণ করেছে গ্রিনল্যান্ডে। বিশ্বে উষ্ণায়নের দাপটে গ্রিনল্যান্ডের এমন বিরল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।