গরু আনতে গিয়ে ভারতীয় কারাগারে ঠাকুরগাঁওয়ের ৪ গরু ব্যবসায়ী

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ০২:০৯

ঈদকে সামনে রেখে ওপারে গরু আনতে গিয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মোলানী সীমান্তের অদূরে ফুলবাড়ি এলাকা থেকে ৪ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় পুলিশ। 

আটককৃতরা হলেন- হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের মরাধার গ্রামের রবিউল ইসলাম (২২), আবুল হোসেন (২৮), আওয়াল (৩০) ও আমিনুল হক (১৮)।

ঠাকুরগাঁও বিজিবির-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম সাফিউন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, শনিবার সকালে ভারতের গোয়ালপুকুর থানার ফুলবাড়ি এলাকার এনামুল হকের বাড়ি থেকে ওই ৪ যুবককে আটক করে দেশটির পুলিশ। পরে আটককৃতদের ভারতের একটি কারাগারে পাঠানো হয়।

ঈদকে সামনে রেখে ওপারে গরু আনতে গিয়ে তারা ভারতের পুলিশের হাতে ধরা পরেছেন স্থানীয় লোকজন জানিয়েছেন।

ইত্তেফাক/এমআই