চাঁপাইনবাবগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় আব্দুল আহাত (৩৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মাঝপাড়া মহল্লার মো. আব্দুস সামাদের ছেলে।
রবিবার বেলা সোয়া ১১টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তিনি স্থানীয় এক ডেকোরেটরে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: ভাতিজিকে ধর্ষণের পর হত্যা করলো চাচা
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, মৃতের বাবার কাছ থেকে খবর পেয়ে পুলিশ শহরের কাঁঠাল বাগিচা মহল্লার ভাড়া বাসা থেকে আহাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে। তার মুখে টেপ ও হাত-পা দড়ি দিয়ে বাঁধা ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ইত্তেফাক/অনি
