বিএনপির নির্বাচনী বিজয়ে শোকরানা দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২৯

জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিজয় উপলক্ষে শোকরানা দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল–এর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখার প্রাক্তন নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। তিনি দলের বিজয়ে দেশবাসী ও নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর আদর্শ, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশ গঠনে আগামী দিনের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে বিশেষ মোনাজাত পরিচালনার মাধ্যমে নির্বাচনী বিজয়ের জন্য মহান আল্লাহর দরবারে শোকরানা আদায় করা হয়।

এতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের চিকিৎসক এবং সংশ্লিষ্ট সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সেক্রেটারি ডা. মোহাম্মদ জিয়াউর রহমান, সাবেক সহ সভাপতি ডা. এ. কে. আল মিরাজ, সাবেক সভাপতি ডা. মো. সারোয়ার হোসেন, অধ্যাপক ডা. মো. জাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. জহিরুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. মোহাম্মদ টিপু সুলতান, সাবেক সহ সভাপতি ডা. মো. দেলোয়ার হোসেন, ডা. মো. রাকিব হোসেন, ডা. এ.বি.এম. কায়সার, ডা: সোহেল খান, সাবেক সভাপতি ডা. মো. আহছানুল কবীর, সাবেক সভাপতি ডা. রাশেদুল হাসান রিপন, ডা. মো. নাসিম আল ইসলাম, ডা. মো. হাসিবুল হাসান (হাসিব), ডা: সৈয়দ আরিফুর ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. মিজানুল হাশেম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক ডা. এম.এম. জায়েদ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. মীর সুফিয়ান (জন), সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মো. ফেরদৌস আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা: অপুর্ব কুমার সাহা।

এছাড়াও উপস্থিত ছিলেন- ডা: মুহাম্মদ মাহবুবুর রহমান, ডা. মো. মাহমুদ আলী, ডা: আরিফুল হক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. মশিউর রহমান, ডা. শাকিল হামজা, সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. মাহবুব-উল-ইসলাম জনি, সাবেক সিনিয়র সহ সভাপতি ডা: হাসানুজ্জামান টুটুল, সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. সামিউর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. আমিনুর রহমান হীরা, সাবেক সহ সভাপতি ডা. তাপস কুমার দাস, সাবেক সহ সভাপতি ডা. মো. রাজিবুল হাসান, ডা. মো. সুলতান ইবনে সাঈদ, ডা. শাবিব ইবনে আব্দুল্লাহ, ডা. সাইদুল আমান জিসান, ডা. কাজী রাজিত দিগন্ত, ডা. মো. ইকরাম-উল-আজম খান, ডা. মো. মহিউদ্দিন রুবেল, ডা. মো. তৌহিদুল ইসলাম, ডা. মো. রেজাউল করিম রুবেল, ডা. মো. শরীফ সুলতান মাহবুব, ডা. মো. মাশকুরুল আলম, ডা. রুমান খান, ডা. মো. ফয়জুল ইসলাম, ডা. মো. হাফিজুর রহমান, ডা. রাজিব হোসেন, ডা. মো. হারুন-অর-রশিদ, ডা. মো. মামুন হোসেন, ডা. মো. আল শাহরিয়ার খান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি শেখ শায়ের ইবনে রিচি, শাহ পরান, আফরাজীম আজাদ, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. এম. এ. তাইফুল হক, সাংগঠনিক সম্পাদক ডা. ফাহাদ মোল্লা, ইশমাম, দেওয়ান মৃদুল মাহমুদ, মো. আশরাফ হোসেন, তাজকির হোসেন আশরাফ, সালাউদ্দিন সেলিম বাধনসহ আরও অনেকে।

অনুষ্ঠানে আয়োজকেরা জানান, ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে সবাই একসঙ্গে কাজ করবেন।

ইত্তেফাক/এএইচপি