রাজশাহীতে গল্প-গানে শুভেন্দু মাইতি

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ২০:৪৩

 

রাজশাহী প্রতিনিধি

সম্প্রতি রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে কথা, উচ্চারণ ও সুর দিয়ে গানের ব্যাকরণ শেখান লোকসংগীত গবেষক ও গণসংগীতশিল্পী শুভেন্দু মাইতি। তাঁর কাছ থেকে গানের তালিম নিয়েছেন রাজশাহীর বিভিন্ন সংগীত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। লোকগানের এ কাণ্ডারির ‘গল্প-গানে শুভেন্দু মাইতির সঙ্গে, বাংলা গানের পরম্পরা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাস্থ কৃষ্টি ফাউন্ডেশন। বিকেল ৪টায় রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান চলে রাত ৯টা পর্যন্ত। পুরো অনুষ্ঠানকে দুটি অধিবেশনে ভাগ করা হয়। প্রথম অধিবেশন বিকেল ৪টা থেকে শুরু হয়ে চলে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। দ্বিতীয় অধিবেশন শুরু হয় সন্ধ্যা সোয়া ৭টা থেকে, চলে রাত ৯টা পর্যন্ত। এ অধিবেশনে একক পরিবেশনায় সংগীতানুষ্ঠানে সুরের মূর্ছনা ছড়ান শুভেন্দু মাইতি। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক ইত্তেফাক।