চট্টগ্রামে নবীউল হক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৩

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আলোচিত নবীউল হক হত্যা মামলার প্রধান আসামি মো. সুমনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার মাদামবিবিরহাট এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। 

গ্রেপ্তার হওয়া সুমনের বাবার নাম রহমত উল্ল্যাহ ওরফে রুম্মা। তার বাড়ি সীতাকুণ্ড উপজেলার বাড়বকুন্ড এলাকায়।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, গত বছরের ২৬ ডিসেম্বর সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলা প্রধান আসামি মো. সুমন সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা গ্রেপ্তার করা হয় তাকে।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

 

 
ইত্তেফাক/এনটিএম