মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে আসার পথে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি। বিজিবি সূত্রে প্রকাশ, শনিবার বিকালে পারসিংড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে হাফিজুর রহমান এবং একই গ্রামের মিজানুর রহমানের ছেলে মোস্তাককে ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রীসহ আটক করা হয়।
