সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা
সরিষাবাড়ীতে বন্যার পানির ডোবায় পড়ে লামিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের বাটিকামারী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু লামিয়া উপজেলার আওনা ইউনিয়নের বাটিকামারী গ্রামের গার্মেন্টস কর্মী মজনু মিয়ার মেয়ে। এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহব্বত কবীর জানান, পানিতে পড়ে নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
