আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে পেন বাংলাদেশ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৭

যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে পেন বাংলাদেশ। দিবসটি উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পেন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেন ইন্টারন্যাশনালের ট্রান্সলেশন অ্যান্ড লিঙ্গুইস্টিক রাইটস কমিটির চেয়ারম্যান উর্তজি উরুতিকোয়েতশেয়া।

বরিশাল থেকে ফটোগ্রাফ, বই ও জার্নালসহ বিভিন্ন মাধ্যমে ভাষা আন্দোলনের একটি ডকুমেন্টেশন উপস্থাপন করেন আনিসুর রহমান স্বপন। তিনি দীর্ঘদিন ধরে এ অঞ্চলে ভাষা দিবস উপলক্ষে প্রদর্শনী পরিচালনা করে আসছেন।

লেখক ও গবেষক সুপা সাদিয়া তার ‘বায়ান্নর ৫২ নারী’ গ্রন্থ নিয়ে সাকিরা পারভীনের সঞ্চালনায় অভিজ্ঞতা বিনিময় করেন।

বাংলা ভাষায় কবিতা পাঠ করেন: আসাদ মান্নান, আসমা চৌধুরী, মোস্তফা তারিকুল আহসান, শাহনাজ নাসরীন, সরোজ মোস্তফা, আশরাফ জুয়েল, আনিফ রুবেদ, সাকিরা পারভীন, জাহিদ সোহাগ এবং হেমায়েত উল্লাহ ইমন।

আচিক ভাষায় কবিতা পাঠ করেন পরাগ রিছিল, সাঁওতালী ভাষায় কবিতা পাঠ করেন ইশান শান্ত, এবং মাল পাহাড়িয়া ভাষায় কবিতা পাঠ করেন জয় খ্রীস্টফার বিশ্বাস।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পেন বাংলাদেশের বোর্ড মেম্বার মুহাম্মদ মহিউদ্দিন।

ইত্তেফাক/এএইচপি