বুধবার সিডনিতে ক্লোজড ডোর ম্যাচ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৮

এশিয়া কাপ নারী ফুটবলে খেলতে বাংলাদেশ দল এখন সিডনিতে। অস্ট্রেলিয়ার মাটিতে পৌঁছেই অনুশীলনে নেমেছে। আগামী বুধবার প্রস্তুতি ম্যাচ খেলবেন বাংলাদেশের নারী ফুটবলাররা। 

ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স এফসির বিপক্ষে স্থানীয় সময় বিকাল ৪টায় খেলা শুরু হবে। খেলা হবে ভ্যালেন্টাইন স্পোর্টস মাঠে। তবে এই ম্যাচ হবে ক্লোজড ডোর।

May be an image of football, American football, grass and text that says "BANK"

বাফুফে সূত্রে জানা গিয়েছিল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ায়। কিন্তু এখন পর্যন্ত একটি ম্যাচের কথাই শোনা গেছে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ আদৌ হবে কি হবে না নিশ্চিত না। এখনো চেষ্টা চলছে দ্বিতীয় ম্যাচের। 

একদিন পরই টিম হোটেলে উঠে যাবে বাংলাদেশ। ৩ মার্চ মাঠে নামবে বাংলাদেশ। সিডনিতে প্রতিপক্ষ চীন, ৬ মার্চ উত্তর কোরিয়া এবং ৯ মার্চ পার্থে উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ।

ইত্তেফাক/জেডএইচ