এক দশকে জবির সাংবাদিকতা বিভাগ

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ২১:৩৩

জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক দশক পূর্তি উপলক্ষ্যে ‘আমাদের এক দশক’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২টায় কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের পক্ষে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদা আক্তার খানম।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. শাহ মো. নিসতার জাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব সুকান্ত গুপ্ত অলোক। মূল আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলী।