শোক সংবাদ

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ২১:৩৫

ইকবাল হোসেন সম্রাট ভুইয়া

মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সম্রাট ভুইয়া (৪৮) গতকাল রবিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বাদ জোহর সিরাজদিখান উপজেলার কেয়াইন ঈদগা মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।