মোরেলগঞ্জে বারইখালী-তেতুলবাড়িয়া সড়কে রবিবার ইজি বাইকের ধাক্কায় সৃষ্টি আকতার (১১) নামে ৫ম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। সৃষ্টি উপজেলা ১১৩নং পূর্ব সুতালড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও গোয়ালবাড়িয়া গ্রামের রসুল হাওলাদারের মেয়ে।
জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে সহপাঠীদের নিয়ে সৃষ্টি বিদ্যালয়ে যাচ্ছিল। পথিমধ্যে জনৈক সালেহ বেপারীর বাড়ির সমানে বিপরীত থেকে আসা একটি দ্রুতগামী ইজি বাইক তাকে ধাক্কা দেয়। মুমূর্ষ অবস্থায় তাকে আরএম ক্লিনিক থেকে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুফতি কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে রবিবার বেলা ১১টার দিকে পাঠামারা গ্রাম থেকে লাবনী আক্তার (১৫) নামে এক তরুণীর মরদহে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। পার্শ্ববর্তী জিয়ানগর উপজেলার উত্তর বালিপাড়া গ্রামের সেলিম চৌকিদারের মেয়ে লাবনী পাঠামারা গ্রামে নানা মজিবর বয়াতির বাড়ি বেড়াতে আসার একদিন পরে গাছের সাথে পাওয়া যায় তার ঝুলন্ত মরদেহ।
ইত্তেফাক/আরকেজি
