মেলান্দহে ব্রহ্মপুত্র নদ থেকে মস্তকবিহীন লাশ উদ্ধার

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ২৩:০১

জামালপুরের মেলান্দহে ব্রহ্মপুত্র নদ থেকে ৪০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যাক্তির মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার কাঙ্গালকুশ এলাকায় নদে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী মেলান্দহ থানায় খবর দেয়। পুলিশ দুপুরে লাশটি উদ্ধার করে। 

আরও পড়ুন: গৌরনদীতে নামের মিলের কারণে বারবার হয়রানির শিকার হচ্ছেন নিরীহ যুবক জসিম

মেলান্দহ-মাদারগঞ্জ সার্কেলের এএসপি সমিউল আলম জানান, লাশটি সম্ভবত উজান থেকে ভেসে এসেছে। কেউ  শত্রুতাবশত এ খুনের ঘটনা ঘটাতে পারে।

ইত্তেফাক/নূহু