মানিকগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে গতকাল রবিবার সকালে সচেতনতামূলক শোভাযাত্রা বের করেন কর্নেল মালেক সরকারি মেডিক্যাল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। এতে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মো. আকতারুজ্জামানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। অধ্যক্ষ মো. আকতারুজ্জামান বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার ডিম পাড়ার উপযোগী জায়গাগুলো পরিষ্কার রাখতে হবে। মশা মারার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে—শহিদুল ইসলাম সুজন