জামালপুরের মেলান্দহে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ০০:১০

জামালপুরের মেলান্দহে পানিতে ডুবে হাজেরা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের চর পলিশা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাজেরা বেগম চর পলিশা উত্তর পাড়া গ্রামের মৃত কানু উদ্দিনের স্ত্রী।

আরও পড়ুন: গোদাগাড়ীতে ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়ছে, আক্রান্ত ৩ জন

চরবানী পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদৎ হোসেন ভুট্টু জানান, সকাল সাড়ে ৭টায় বৃদ্ধা হাজেরা বেগম কাঁথা ধুতে যান। তখন পা পিছলে পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়া পুকুরের পানিতে মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করে।

ইত্তেফাক/নূহু