অভয়নগরে বুধবার রাত ৮টায় উপজেলার ভাঙ্গাগেট এলাকায় মুন্নি (১৪) নামের এক স্কুলছাত্রী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে। মুন্নি নওয়াপাড়া জুট মিল এলাকার আরিফ হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানায়, উপজেলার ভাঙ্গাগেট এলাকায় মুন্নি খাতুন প্রাইভেট পড়ে। ট্রেন লাইন দিয়ে বাড়ি ফেরার পথে, যশোর থেকে ছেড়ে আসা খুলনাগামী বেনাপোল কমিউটার ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। তার কাছে বই পুস্তক ছিল।
ইত্তেফাক/আরকেজি
