কুষ্টিয়ার দৌলতপুর সীমন্তে রবি (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রবি চিলমারী ইউনিয়নের হায়দারের চর এলাকার জানু মণ্ডলের ছেলে। রবিবার সকালে রামকৃঞ্চপুর ইউনিয়নের চরপাড়া সীমান্ত এলাকা থেকে পিঠে গুলিবিদ্ধ অবস্থায় লাশটি উদ্ধার করে বিজিবি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজ মণ্ডল জানান, একদল চোরাকারবারী ভারত থেকে চোরাই পথে ১৫৭ সীমান্ত পিলার সংলগ্ন চরপাড়া এলাকা দিয়ে গরু পাচার করছিল। সে সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ৪৩ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ বাউমারী ক্যাম্পের টহলরত ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ) তাদের লক্ষ করে গুলি ছোড়ে। সে সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই রবি মারা যায়। সে সময় অপর চোরাকারবারীরা পালিয়ে আসে।
ইত্তেফাক/আরকেজি
