যুক্তরাষ্ট্রে গত দুই বছরে বন্দুক হামলায় অনেক হতাহতের ঘটনা ঘটেছে। দেশটির আধুনিক ইতিহাসে শনিবারের হামলা ৮ম নৃশংস ও ভয়াবহ হামলা বলে পুলিশ জানিয়েছে।
১৯৮৪ সালে ক্যালিফোর্নিয়ার স্যান জিদরোতে হামলায় ২১ জন নিহত হয়েছিলেন। এছাড়া গত ২৮ জুলাই ক্যালিফোর্নিয়ার খাদ্য উত্সবে গুলি চালিয়ে তিনজনকে হত্যা করে এক শ্বেতাঙ্গ। চলতি বছরের ৩১ মে ভার্জিনিয়া সৈকতে ১২ জনকে এবং ১৫ ফেব্রুয়ারি শিকাগোর অরোরাতে ৫ জনকে হত্যা করে এক বন্দুকধারী।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২৯
গত বছরের ৭ নভেম্বর ক্যালিফোর্নিয়ার থাউজ্যান্ডস ওয়াকসতে ১২ জন, ২৭ অক্টোবর পেনসিলভানিয়ার পিটসবার্গে ১১ জন, ২৮ জুন মেরিল্যান্ডের অ্যানাপোলিসে ৫, ১৮ মে টেক্সাসের সান্তা ফেতে ১০ জন এবং ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবসে ফ্লোরিডার পার্কল্যান্ডে ১৭ জন নিহত হন বন্দুকধারীদের হামলায়।
ইত্তেফাক/নূহু
