যতই দিন যাচ্ছে ততই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে সাতক্ষীরায়। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় আরও ১৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে আজ পর্যন্ত সাতক্ষীরায় মোট ৬৬ জন ডেঙ্গু রোগীকে সনাক্ত করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে এখনও পর্যন্ত ভর্তি আছেন ৩২ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আরও ৩০ জন এবং অন্যত্র রেফার করা হয়েছে আরও ৪ জনকে।
আক্রান্তদের সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ, কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন আশংকামুক্ত বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ। এসব রোগীর অধিকাংশই ঢাকা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় ফিরে এসেছেন।
এদিকে, ডেঙ্গু প্রতিরোধে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে র্যালি, আলোচনা সভা, ওষুধ ছিটানো, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানসহ নানা জনসচেতনতামূলক প্রচারাভিযান শুরু করা হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু কর্ণার নামে একটি মেডিকেল ক্যাম্প।
আরও পড়ুন: আগস্ট আসলেই পরাজিত অপশক্তি ষড়যন্ত্র শুরু করে : ওবায়দুল কাদের
অপরদিকে, সাতক্ষীরা জেলায় প্রতিদিন ডেঙ্গু জ্বরে আক্রান্তদের সংখ্যা বাড়ায় আতঙ্কিত সাধারণ মানুষ।
ইত্তেফাক/কেকে
