শিবচরে ডেঙ্গু নিধনে প্রশাসনের কার্যক্রম শুরু

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১৭:০৪

মাদারীপুরের শিবচরে ডেঙ্গু মশা নিধনে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (৫ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শিবচর পৌর সভার বিভিন্ন এলাকায় ফগার মেশিন দিয়ে ডেঙ্গু মশা নিধনের কার্যক্রম শুরু করে। এসময় স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা ও র‌্যালি করা হয়।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোকাদ্দেস, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য অফিসার এটিএম শামসুজ্জামান প্রমুখ।

এবিষয়ে শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষে ডেঙ্গু প্রতিরোধে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে প্রতিদিনেই সচেতনতামূলক আলোচনা করা হচ্ছে এবং আজ ফগার মেশিনের মাধ্যমে ডেঙ্গু মশা নিধনের কার্যক্রম শুরু করা হয়েছে। আসলে এই মৌসুমেই ডেঙ্গু মশার উৎপত্তি বাড়ে, তাই জনসচেতন করার পাশাপাশি ডেঙ্গু মশা নিধনে উপজেলা প্রশাসন সক্রিয় রয়েছে।

ইত্তেফাক/এমআই