গোপালগঞ্জে ডেঙ্গুতে এখনো হাসপাতালে ১৭ জন

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১৭:৩১

গোপালগঞ্জে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৫-এ দাড়িয়েছে। এর মধ্যে ১৮ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ১৭ ভর্তি রয়েছেন। গ্রাম  ও শহরে ডেঙ্গু ছড়িয়ে পড়ায় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। 

ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে স্বাস্থ্য বিভাগ, আওয়ামী লীগ, পৌরসভা, বিল্ডফর নেশন, বিডিক্লিন সহ বিভিন্ন সমাজিক সাংস্কৃতিক সংগঠন প্রচার প্রচারণা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে।

এদিকে, গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ডেঙ্গু কর্নার খোলা হয়েছে। সেখানে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এ হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। 

আরও পড়ুন : ঢাকায় পৌঁছেছে মশার ওষুধের নমুনা

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. অসিত মল্লিক বলেন, ডেঙ্গুতে আক্রান্ত কেউ এখনো মারা যায়নি। এ পর্যন্ত আক্রান্ত ৩৫ জনের মধ্যে ১৮ জন সুস্থ্য হয়ে ঘরে ফিরেছেন। ১৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। 

ইত্তেফাক/কেআই