n তানভীর আহমেদ
প্রতিবারই ঈদ আমাদের জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ। আর কোরবানি ঈদে পশু কোরবানির মধ্য দিয়ে ত্যাগের যে মহিমা প্রতিষ্ঠিত হয়, তা যেন অন্যরকম এক প্রশান্তি মনের মধ্যে বয়ে আনে। আর মাত্র ক’দিন পর কোরবানিরা ঈদ। এই ঈদে মূল ব্যস্ততা থাকে পশু কোরবানি নিয়ে। আর রান্নাঘর যেন মাংসে পরিপূর্ণ হয়ে ওঠে। মাংসকে কেন্দ্র করে যাবতীয় রান্নাবান্না করা হয়। কোরবানির ঈদ মানেই অনেক অনেক মসলাদার রান্নার আয়োজন। মাংস রান্না করতে প্রয়োজন হয় বিভিন্ন ধরনের মসলার। বাঙালি হিসেবে আমরা মসলাদার খাবারই বেশি পছন্দ করি। কোরবানির ঈদে চাহিদা বাড়ে মসলার। আর ঈদকে সামনে রেখে জমে উঠেছে মসলার বাজার। মসলা ব্যবসায়ীরা নতুন চালান তুলেছে দোকাকে। ঈদের বেশ কিছুদিন বাকি থাকলেও অনেকে মসলার টুকটাক কেনাকাটা শুরু করে দিয়েছেন। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে তুলে ধরা হলো মসলার দাম। রাজধানীর বাজারে মানভেদে প্রতি কেজি পিঁয়াজের মূল্য ৪৫ থেকে ৫৯ টাকা, দেশি আদা ১২০ টাকা, আমদানি করা আদা প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৭০ টাকা, রসুন ১২০ থেকে ১৭০ টাকা, জিরা ৩৬০ থেকে ৪০০ টাকা, গুঁড়া হলুদ ১৮০ টাকা, মরিচ ২০০ টাকা, ধনিয়া গুঁড়া ১৮০ টাকা, কালো এলাচ ২৫০০ টাকা, দারুচিনি ৫০০ টাকা এবং গোল মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০০ টাকা দরে। এছাড়াও লবঙ্গ ১০০ গ্রাম ১০০ টাকা, এলাচ ১০০ গ্রাম ৩০০ টাকা, জয়ফল প্রতি পিস ১০ টাকা এবং তেজপাতা ১০০ গ্রাম ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। দোকানিরা জানিয়েছে ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মসলার দাম বাড়তে পারে। সুতরাং এই ব্যস্ততায় একটু সময় নিয়ে মসলার বাজারটা করে ফেলতে পারেন।
