জবিতে পুরাণ ঢাকা ও ক্যাম্পাস নিয়ে স্থিরচিত্র প্রদর্শনী

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১৮:৫৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) হাতের মুঠোর ভেতর: ‘আমাদের গল্পগুলো’ এই শিরোনামে পুরাণ ঢাকা ও ক্যাম্পাস নিয়ে স্থিরচিত্র প্রদশর্নী করেছে নৃবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। দৃশ্যগত নৃবিজ্ঞানে কোর্সের শ্রেণীপাঠের অংশ হিসেবে নিজ ক্যাম্পাস ও পুরাণ ঢাকায় আশেপাশের এলাকায় মুঠোফোনে স্থিরচিত্র ধারণ করেন তারা। 

রবিবার সকাল ১০টায় নৃবিজ্ঞান বিভাগ প্রাঙ্গণে এই স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সানজিদা ফারহানা। স্থিরচিত্র প্রদর্শনীটির নির্দেশনায় ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা সুলতানা শুভ্রা। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ পুরাণ ঢাকার আশপাশের শাঁখারীবাজার, ইসলামপুর, গোলাপ শাহ মাজার এলাকা থেকে স্থিরচিত্র ধারণ করে শিক্ষার্থীরা। ভিজ্যুয়াল পঠনপাঠন ও পরিবেশন নিয়ে সৃষ্টিশীল চিন্তাশক্তি দিয়ে এসব স্থিরচিত্র ধারণ করেন তারা।  

আরও পড়ুন : তিন জেলায় এক রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৫

প্রদর্শনীতে ক্যাম্পাসের শিক্ষার্থীরা নারীবাদ, নারী ও লিঙ্গীয় সম্পর্ক বলতে কি বোঝেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে জবির শিক্ষার্থীরা কেমন দেখতে চায়; এই প্রশ্নগুলো নিয়ে ১০ মিনিটের দুটি শর্টফিল্ম উপস্থাপন করেন। পরে স্থিরচিত্র নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/কেআই