শিবালয় থানা পুলিশ বিপুল পরিমাণ ফেন্সিডিল পাচারকালে দূরপাল্লার বাস সুপারভাইজার ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সীমান্তবর্তী মেহেরপুরের চুয়াডাঙ্গা থেকে যাত্রীবাহী উত্তরা ইউনিক পরিবহনে করে রাজধানী ঢাকায় প্রবেশের পথে পুলিশ তাদের আটক করে।
শিবালয় থানা ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়া ফেরি ঘাট সংযোগ মোড় থেকে ঢাকাগামী যাত্রীবাহী উত্তরা ইউনিক পরিবহনে অভিযান চালানো হয়। এ সময় ১৬৮ বোতল ফেন্সিডিলসহ নিষিদ্ধ মাদক বহনের দায়ে উক্ত পরিবহনের সুপার ভাউজার জুয়েলকে আটক করা হয়।
আরও পড়ুন : স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা, প্রধান শিক্ষক কারাগারে
বাস সুপারভাইজারের তথ্য মতে রাজধানীর শাহ্বাগ এলাকা থেকে মাদকের মূল ব্যবসায়ী পিন্টু ও বিল্টুকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/কেআই

