মঠবাড়িয়ায় ৩০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১৯:২১

পিরোজপুরের মঠবাড়িয়ায় আলাউদ্দিন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার দুপুরে পিরোজপুর ডিবি পুলিশের একটি দল উপজেলার টিয়ারখালী নতুন জীবন অফিস সংলগ্ন সড়ক থেকে থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছে থাকা ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃত আলাউদ্দিন পার্শবর্তী পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের মাদারতলী গ্রামের আবুল হাশেম হাওলাদারের ছেলে।

আরও পড়ুন : ডেঙ্গু টেস্টের উপকরণে শুল্ক-কর প্রত্যাহার

পিরোজপুর ডিবির পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম জানন, উপজেলার টিয়ারখালী বাজারে আলাউদ্দিন মাদক কেনাবেচা করছে এমন সংবাদের ভিত্তিতে সংগীয় র্ফোস নিয়ে অভিযান চালিয়ে আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়। মাদক ব্যাবসায়ী আলাউদ্দিনকে মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/কেআই