সাপাহারে ৯৮৫পিস ইয়াবাসহ একজন আটক

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২০:১৬

নওগাঁর সাপাহারে ঝটিকা অভিযানে ৯৮৫পিস ইয়াবা ট্যাবলেট সহ সাইফুল ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কোচ-কুড়লিয়া এলাকা থেকে তাকে আটক করে। র‌্যাবের হাতে আটক মাদক ব্যাবসায়ী উপজেলার রায়পুর গ্রামের নঈমুদ্দীন বিশ্বাস এর ছেলে।

জয়পুর হাট র‌্যাব-৫ সূত্রে জানা, গেছে সোর্স মারফত সংবাদ পেয়ে ঘটনা স্থলে অভিযান পরিচালনা করে ৯৮৫পিস ইয়্যাবা ট্যাবলেট সহ তাকে আটক করে। মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই ঘটনার সত্যতা স্বীকার করেছে।

আরও পড়ুন : ডেঙ্গু টেস্টের উপকরণে শুল্ক-কর প্রত্যাহার

উল্লেখ্য, গত শনিবার উপজেলার খোট্রাপাড়া এলাকা থেকে র‌্যাব সদস্যরা ৬৬০পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছিল।  

ইত্তেফাক/কেআই