মোহামেডানের নির্বাচনে পরিচালনা পর্ষদে কারা আসছেন, কে সভাপতি হবেন। এ নিয়ে মোহামেডান কর্মকর্তাদের মধ্যে দেনদরবার চলছে। আলোচনা চলছে। দুই পক্ষ দৌড়াচ্ছেন। এক কেউ কাউকে ছাড় দিতে রাজি না। ইগো সমস্যা নির্বাচনকে সংকটের দিতে নিয়ে যাচ্ছে। আলোচনায় সুরাহা হচ্ছে না। কোনো সমাধান হয়নি।
গতকাল বিকাল ৫টায় মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার আগেই প্রত্যাহারের দিন বৃদ্ধি করা হয়েছে। একদিন বাড়ানোয় মনোনয়নপত্র প্রত্যাহারের আজ শেষ দিন। আজ বেলা ২টা বিকাল ৫টা পর্যন্ত প্রত্যাহারের সময় রয়েছে।
নির্বাচন কমিশন আনোয়ারুল হক হেলাল মোহামেডান ক্লাবে নির্বাচন কক্ষে একাই বসে ছিলেন, কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে আসেননি। ধারণা করা হচ্ছে আজ পরিষ্কার হয়ে যাবে নির্বাচনে কারা লড়াই করছেন। তবে ক্রীড়াঙ্গনে গুঞ্জন রয়েছেন বর্তমান সরকারের বস্ত্র ও পাঠ প্রতিমন্ত্রী শরীফুল আলমসহ তিন জন মন্ত্রীকে মোহামেডানের নির্বাচনে মাথা ঘামাতে হচ্ছে।
এর মধ্যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকরেও নাম শোনা যাচ্ছে। গত কয়েক দিন ধরে তারা সরকারের শীর্ষ পর্যায়ে মোহামেডানের নির্বাচনে সভাপতি পদ নিয়ে গুরুত্ব দিয়ে কথা বলছেন। কিন্তু কোনো সুরাহার কথা শোনা যায়নি। গতকাল রাতেও একাধিক পর্যায়ে শীর্ষ বৈঠক হয়েছে। এসব কারণেই মনোয়নপত্র প্রত্যাহারের জন্য একদিন বাড়ানো হয়েছে। তবে সবকিছু আজই পরিষ্কার যাবে, কোন পথে যাচ্ছে মোহামেডানের নির্বাচন। কারা হতে যাচ্ছেন পরিচালক এবং সভাপতি।
কর্মকর্তারা যখন নির্বাচনে ব্যস্ত। মোহামেডানের ফুটবলাররা তখন অনুশীলনে। খেলোয়াড়রা তিন-চার মাস বেতন পাচ্ছেন না। তারা বেতন না পেয়ে কয়েক বার অনুশীলন বয়কট করেছেন। কোচ আলফাজ আহমেদ সবাইকে একসঙ্গে পাচ্ছেন না। গতকাল সবাইকে একসঙ্গে জড়ো করা হয়েছে। অনুশীলনে আলফাজ তার খেলোয়াড়দের উদ্দেশ্যে বলছিলেন, বেতন না পেলে মন খারাপ হবেই। তোমরা বেতন পাবে। সংকট দূর হবে, সবাইকে সান্ত্বনা দিচ্ছিলেন। 'তোমরা খেলায় মন দাও। আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে।'
বেতন না পেলে সবার মন খারাপ থাকবে। তবুও সান্ত্বনা দিতে হয় দিয়েছে কোচ আলফাজ। আগামী ৭ মার্চ কুমিল্লায় লিগের বিরতি পর্বের খেলায় ফর্টিসের বিপক্ষে খেলবে মোহামেডান।

