ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিতব্য সাফ গেমসকে সামনে রেখে ঢাকা এবং ঢাকার বাইরে আবাসিক ক্যাম্প পরিচালিত হচ্ছে। এরমধ্যে ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ছয় থেকে সাতজন অ্যাথলেট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বাফুফে ভবনে থাকা জাতীয় নারী ফুটবল দলের দুজন খেলোয়াড় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিত্সা নেন। এক্ষেত্রে মিরপুরের ক্রীড়াপল্লি কিছুটা ভালো অবস্থানে আছে এখনো। ক্রীড়াপল্লি-২-এর তৃৃতীয়তলায় সাঁতারুদের আবাসিক ক্যাম্প পরিচালিত হচ্ছে, এখন পর্যন্ত সেখানে কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হননি। সেখানে সচেতনতার অংশ হিসেবে অ্যাথলেটরা দিনের বেলাতেও মশারি টাঙিয়ে রাখেন —মোশারফ হোসেন
