কাশ্মীর সমস্যার সমাধান শুরু হয়েছে :অনুপম খের

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২০:৪৮

 

কাশ্মীরে ভারতের ভয়াবহ সামরিক উপস্থিতির মধ্যেই সোমবার রাজ্যটি ভেঙে দুই টুকরো করে ফেলার ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগেই সেখানে আধাসামরিক বাহিনীর অতিরিক্ত ৩৫ হাজারেরও বেশি সদস্য মোতায়েন করা হয়। তবে এমন উসকানির মধ্যেই সমাধান দেখছেন বিজেপি সমর্থক ভারতীয় অভিনেতা অনুপম খের। খবর বিবিসি ও টাইমস অব ইন্ডিয়ার 

উপত্যকাজুড়ে আধাসামরিক বাহিনীর অতিরিক্ত ৩৫ হাজারের বেশি সদস্য মোতায়েন করে প্রভাবশালী রাজনীতিকদের গৃহবন্দি করার পর টুইটারে দেওয়া পোস্টে অনুপম বলেন, ‘কাশ্মীরের সমাধান শুরু হয়েছে।’ দৃশ্যত এর মধ্য দিয়ে অঞ্চলটিতে ভারতের ভয়াবহ ও ভীতিকর সামরিক উপস্থিতি ও ধরপাকড়কে স্বাগত জানালেন তিনি। তিনি বলেন, উপত্যকার যাবতীয় সমস্যার সমাধান হবে যদি ৩৭০ ধারা বাতিলের মধ্য দিয়ে রাজ্যের স্বায়ত্তশাসনের মর্যাদা তুলে দেওয়া যায়। অনুপম খের অবশ্য বরাবরই বিজেপি ঘরানার মানুষ। তার স্ত্রী কিরণ খের বিজেপির এমপি। অনুপমের ভাষায়, ‘দেশের অধিকাংশ মানুষ মোদিজিকে সমর্থন করে আসছেন। তারপরও কেন বিরোধীরা এভাবে প্রধানমন্ত্রীর প্রত্যেক পদক্ষেপে বাধা দিচ্ছে!’