সরকারবিরোধী গোপন বৈঠকের অভিযোগে নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপির সভাপতি বাবুল আলম তালুকদারকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলা সদরের চৌ-রাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরো পড়ুন : অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধুঁকছে ভারত
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বিল্লাল উদ্দিন জানান, গ্রেফতারকৃত বাবুল আলম তালুকদার পূর্বধলা থানার একটি নাশকতা মামলার পলাতক আসামি। বুধবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের চৌ-রাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আজ বৃস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে প্রেরণ করা হবে।
ইত্তেফাক/ইউবি
