সংস্কারের অভাবে পলাশ বাজার ব্রিজ মরণফাঁদে পরিণত

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২১:০৫

পলাশ (নরসিংদী) সংবাদদাতা

পলাশের ঘোড়াশাল তাপ-বিদ্যুেকন্দ্রের নির্মিত পলাশ বাজার ব্রিজে রয়েছে অসংখ্য ফাটল। বহু বছরের পুরোনো এই ব্রিজের সংস্কার না হওয়ায় বর্তমানে পরিণত হয়েছে মরণফাঁদে। ঘোড়াশাল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কো-অপারেটিভ মোড়ে শীতলক্ষ্যা নদীর পাশে অবস্থিত ব্রিজটি পলাশ বাজার এলাকায় যাতায়াতের একমাত্র পথ।

সরেজমিনে জানা গেছে, এক সময় পলাশ বাজারে যাতায়াতে সড়ক ব্যবস্থা ছিল। কিন্তু ১৯৬৭ সালে ঘোড়াশাল তাপ-বিদ্যুেকন্দ্রের ১ ও ২ নম্বর ইউনিট চালু করলে বিদ্যুেকন্দ্রের উত্তপ্ত পানি নদীতে ছাড়ার জন্য কো-অপারেটিভ মোড়ের পাশ দিয়ে বিদ্যুেকন্দ্র থেকে শীতলক্ষ্যা নদী পর্যন্ত একটি খাল খনন করা হয়। পাশাপাশি বাজারে যাতায়াতের জন্য খালের ওপর একটি ব্রিজ নির্মাণ করা হয়, কিন্তু প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত ব্রিজটি সংস্কার না করায় বর্তমানে এর চারপাশে দেখা দিয়েছে অসংখ্য ফাটল। এ ছাড়া ব্রিজের রেলিংয়ের অনেক স্থান ধসে পড়েছে। বাজারে যাতায়াতে বিকল্প কোনো রাস্তা না থাকায় অনেকটা নিরুপায় হয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের।

পলাশবাজার এলাকায় বসবাসরত সার ব্যবসায়ী ও পলাশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার  জানান, আমার জন্মের পর থেকে ব্রিজটি এ অবস্থায় দেখে আসছি। বহু বছরের পুরাতন হওয়ায় ব্রিজটির ধারণ ক্ষমতা অনেকটা কমে গেছে। যার ফলে অনেক স্থানে ফাটল আর ধস দেখা দিয়েছে।

ঘোড়াশাল পৌরসভার সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন সাদাত্ জানান, ব্রিজটি পৌরসভার আওতায় পড়লেও সংস্কার কিংবা পুনর্নির্মাণে পৌরসভার কোনো এখতিয়ার নেই। এটি সম্পূর্ণ বিদ্যুেকন্দ্র নিয়ন্ত্রণাধীন।

ঘোড়াশাল তাপ-বিদ্যুেকন্দ্রের ভারপ্রাপ্ত সিভিল ইঞ্জিনিয়ার খীরদ মোহন বসু জানান, ব্রিজের ব্যাপারে কেউ তেমনভাবে জানায়নি, জানালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো সংস্কারের জন্য।