৬৪ জেলায় শিল্পমেলা করবে বিসিক

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২১:১৭

২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে ৬৪ জেলায় ক্ষুদ্র ও কুটির শিল্পমেলা করবে বিসিক। রবিবার বিসিক ভবনে এক কর্মশালায় বিসিক চেয়ারম্যান  মোশতাক হাসান এনডিসির সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঐ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বিসিক পরিচালক (বিপণন ও নকশা) মো. মাহবুবুর রহমান, বিসিক পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ, বিসিক পরিচালক (উন্নয়ন ও সম্প্রসারণ)  মো. খলিলুর রহমান, বিসিক পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আব্দুল মান্নান, বিসিক পরিচালক (প্রকল্প) মুহাম্মদ আতাউর রহমান ছিদ্দিকী, বিসিক মহাব্যবস্থাপক (বিপণন ও নকশা) শাকায়েতুল বারীসহ বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। —প্রেস বিজ্ঞপ্তি