রাজধানীর অন্যতম শপিং মল যমুনা ফিউচার পার্কে নতুন আউটলেট চালু করেছে দেশীয় ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার। বুধবার (১১ মার্চ ) বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ব্র্যান্ডটির অ্যাম্বাসেডর ও জনপ্রিয় অভিনেতা–মডেল তৌসিফ মাহবুব। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন মডেল–তারকা, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্যবসায়ী প্রতিনিধি, ক্রেতা ও শুভানুধ্যায়ীরা। তাদের উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
নতুন এই আউটলেটটি আধুনিক নকশা ও নান্দনিক পরিবেশে সাজানো হয়েছে। এখানে ক্রেতারা ব্র্যান্ডটির সর্বশেষ ও বৈচিত্র্যময় ফুটওয়্যার সংগ্রহ থেকে সহজেই নিজেদের পছন্দের জুতা বেছে নিতে পারবেন। উদ্বোধন উপলক্ষে সীমিত সময়ের জন্য ক্রেতাদের জন্য রাখা হয়েছে বিশেষ মূল্য ছাড় সহ বিভিন্ন আকর্ষণীয় অফার।
অনুষ্ঠানে বক্তব্যে শামীম কবির বলেন, শুরু থেকেই স্টেপ ফুটওয়্যার আন্তর্জাতিক মানের ডিজাইন, উন্নত গুণগত মান এবং আরামদায়ক ব্যবহারের সমন্বয়ে ফুটওয়্যার তৈরি করে আসছে। যমুনা ফিউচার পার্কে নতুন আউটলেট উদ্বোধনের মাধ্যমে রাজধানী ও পার্শ্ববর্তী এলাকার ক্রেতাদের জন্য সমসাময়িক ফ্যাশনের জুতা আরও সহজলভ্য হবে।
তিনি আরও বলেন, ক্রেতাদের আস্থা ও ভালোবাসাই স্টেপ ফুটওয়্যারের সবচেয়ে বড় শক্তি। আধুনিক নকশা, মানসম্মত পণ্য এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করে দেশীয় ফুটওয়্যার শিল্পকে আরও এগিয়ে নিতে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে তৌসিফ মাহবুব বলেন, স্টেপ ফুটওয়্যার সবসময়ই স্টাইল, আরাম ও গুণগত মানের সুন্দর সমন্বয় উপস্থাপন করে। এ কারণেই এটি তরুণ প্রজন্মের কাছে একটি আস্থার ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি গর্বিত।
তিনি আশা প্রকাশ করেন, ফ্যাশন সচেতন তরুণ-তরুণীদের কাছে ভবিষ্যতেও স্টেপ ফুটওয়্যার জনপ্রিয়তা ধরে রাখবে।
