‘ভিআইপির’ ফরমায়েশ খাটতে ফেরি চলাচল বন্ধ থাকায় বিনা চিকিত্সায় ফেরিতে মারা যাওয়া স্কুলছাত্র তিতাসের মা সোনামনি ঘোষ শোকে কাতর হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ অবস্থায় রবিবার রাতে তাকে কালিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের বিছানায় শুয়ে তিনি তার পুত্রের মৃত্যুর জন্য দায়ী সেই ‘ভিআইপির’ বিচার দাবি করেছেন।
তিতাসের বোন তনিষা ঘোষ জানান, তিতাস মারা যাওয়ার পর থেকে তার মা আহার, নিদ্রা প্রায় ছেড়েই দিয়েছেন। একদিকে ছেলের শোক অন্য দিকে খাবার না খাওয়া এবং না ঘুমানোর কারণে গত কয়েক দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। রবিবার বিকাল থেকে তার শরীরের রক্তচাপ কমে গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
