ঘর লুটের পর পুলিশ কর্মকর্তার মাকে গলা কেটে হত্যা

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ২০:৫০

খুলনায় পৃথকস্থান থেকে নারীসহ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের গলাকাটা রয়েছে। রোববার (১৪ মার্চ) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টার মধ্যে মহানগরীসহ জেলার পৃথকস্থান থেকে এই দুটি মরদেহ উদ্ধার করা হয়।  

পুলিশ জানায়, রোববার সকালে পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের পুতলাখালী গ্রাম থেকে ভারতী মন্ডল (৫৫) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ভারতী প্রভাষ মন্ডলের স্ত্রী ও পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) চিন্ময় মন্ডলের মা। এর আগে শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে হানা দিয়ে ভারতী মন্ডলকে জিম্মি করে ঘরে থাকা আসবাবপত্র তছনছ ও লুট করে। একপর্যায়ে দুর্বৃত্তরা ভারতী মন্ডলকে গলাকেটে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যায়।

পাইকগাছা থানার ওসি মো. গোলাম কিবরিয়া ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এসআই চিন্ময় মন্ডলের মা শরণখোলা থানায় কর্মরত আছেন। প্রাথমিকভাবে টাকা ও স্বর্ণালংকার লুটের বিষয়টি জানতে পেরেছি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তদন্তের পরে বিস্তারিত জানানো সম্ভব হবে। 

অন্যদিকে শনিবার রাত পৌনে ৮টার দিকে নগরীর সোসাইটি হোটেলের চতুর্থ তলার ২০ নম্বর রুম থেকে জীবন কুন্ডু (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নগরীর লবণচরা থানার রিয়া বাজার এলাকার রবিন কুন্ডুর ছেলে। জীবন কুন্ডু নগরীর আক্তার চেম্বারে টেইলার্সের ব্যবসা আছে। মাঝে মধ্যে তিনি বাড়ি ও হোটেলে থাকতেন। 

খুলনা থানার ওসি মো কবির হোসেন জানান, মরদেহের পাশ থেকে একটি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এপি