বাংলাদেশে নতুন মাল্টি-ব্র্যান্ড লাইফস্টাইল শোরুম হিসেবে যাত্রা শুরু করেছে Mingle in Style। একই ছাদের নিচে একাধিক ব্র্যান্ডের পণ্য নিয়ে সাজানো এই শোরুমে লাইফস্টাইল, সংস্কৃতি ও দৈনন্দিন ফ্যাশনের সমন্বয় ঘটানোর চেষ্টা করা হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথাগত শোরুমের ধারণা থেকে বেরিয়ে আধুনিক জীবনযাত্রার প্রতিফলন ঘটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে স্টাইলের সঙ্গে আরাম, সুস্থতা ও ব্যক্তিগত পরিচয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এই প্ল্যাটফর্মে একত্র করা হয়েছে চারটি ব্র্যান্ড—Avasaa, Pure North, Vidjar এবং Mingle। প্রতিটি ব্র্যান্ডই দৈনন্দিন জীবনযাত্রার ভিন্ন ভিন্ন দিককে তুলে ধরবে।
প্রতিষ্ঠানটির কো-ফাউন্ডার ও হেড অব অপারেশন্স Nasrin Karim বলেন, ‘মিঙ্গেল আমার কাছে একটি প্যাশন প্রজেক্ট। আমাদের লক্ষ্য আধুনিক ফ্যাশনের সঙ্গে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির সংযোগ ঘটানো। আমরা চাই, এটি এমন একটি প্ল্যাটফর্ম হোক, যেখানে একজন মানুষ তার পরিচয়, সংস্কৃতি ও ব্যক্তিগত স্টাইলের সমন্বয় খুঁজে পাবেন।’
তিনি আরও বলেন, চারটি সাব-ব্র্যান্ডের মাধ্যমে ভিন্ন ধরনের পোশাক ও লাইফস্টাইল পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে Avasaa-তে থাকছে লাউঞ্জ ও কমফোর্ট ওয়্যার, Pure North-এ পাওয়া যাবে জিম ও স্পোর্টস ওয়্যার, Vidjar-এ থাকছে ক্যাজুয়াল ও ক্লাসিক পোশাক এবং Mingle থাকবে এথনিক পোশাকের সংগ্রহ।
রাজধানীর Uttara এলাকার Belly Complex-এ অবস্থিত এই ফ্ল্যাগশিপ শোরুমটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য ঘুরে দেখতে পারেন। শোরুমটির নকশায় আরামদায়ক ও আধুনিক পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।
আসন্ন Eid al-Fitr উপলক্ষে শোরুমে থাকা বিভিন্ন কালেকশনের ওপর ফ্ল্যাট ৩০ শতাংশ ছাড় দেওয়ার কথাও জানিয়েছেন কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই মাল্টি-ব্র্যান্ড প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের লাইফস্টাইল রিটেইল খাতে নতুন ধরনের অভিজ্ঞতা যুক্ত হবে।
