কিশোরগঞ্জে বিদ্যুৎপৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১৬:০২

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে আ. সালাম (৪০) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। 

সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামে গেণু মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত আ. সালাম একই গ্রামের টানপাড়া এলাকার মৃত আ. জব্বারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সালাম পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন। ওই রাতে তারাবির নামাজের পর বাড়িতে ওয়্যারিংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত বাম হাতে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে নিকটবর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/এসজেএস