নতুন রূপে ‘ক্লেমন ক্লিয়ারলি বাংলাদেশি’ ক্যাম্পেইন

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ২০:৫৩

দেশের প্রতি ভালোবাসা আর শেকড়ের টানকে উদযাপন করতে ক্লেমন দ্বিতীয়বারের মতো লঞ্চ করেছে ‘ক্লিয়ারলি বাংলাদেশি ক্যাম্পেইন’। 

এই ক্যাম্পেইনে একটি মিউজিক ভিডিও’র মাধ্যমে তুলে ধরা হয়—বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও অপরূপ সৌন্দর্য। এই ভিডিওটিকে ইন্টারঅ্যাকটিভ করতে চালু করা হয় একটি বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম। ক্লেমন বোতলের কিউআর কোড স্ক্যান করলেই এই ডিজিটাল প্লাটফর্মে প্রবেশ করা যাবে। জানা যাবে দেশের বিভিন্ন বিভাগ ও অঞ্চলের তথ্য, জিআই পণ্য, বিশিষ্টজন, খাবার ও স্থান সম্পর্কে।

পাশাপাশি ডিজিটাল ও অনলাইন প্ল্যাটফর্মেও চলছে এই ক্যাম্পেইনের প্রচারণা। বিভিন্ন ওয়েবসাইট ও নিউজ পোর্টালে জিডিএন ব্যানার, ওয়েলকাম ব্যানার ও সোশ্যাল মিডিয়া প্রচারণার পাশাপাশি আউটডোর মিডিয়ায় ব্যানার, বিলবোর্ড, পোস্টার, স্টিকার, ড্যাংলারের মাধ্যমেও ক্যাম্পেইনটি তুলে ধরা হচ্ছে।

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার সৈয়দ জহুরুল আলম এ বিষয়ে বলেন, ক্লেমন একটি প্রাউড বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে ‘ক্লিয়ারলি বাংলাদেশি’ ক্যাম্পেইনের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও সৌন্দর্যকে বিশ্বদরবারে তুলে ধরতে চায় এবং মোবাইলে কিউআর কোড স্ক্যান করে সবার হাতের মুঠোয় বাংলাদেশ ঘুরে বেড়ানোর অভিজ্ঞতাটি পৌঁছে দিতে চায়।

ইত্তেফাক/এসএএস