বিরামপুর উপজেলার একইর গ্রামে দিনের বেলা বাড়িতে ঢুকে প্রতিপক্ষরা মারপিট করে ৫জনকে আহত করেছে। এ সময় হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং পুলিশ এক আসামিকে গ্রেফতার করে মঙ্গলবার (৬ আগষ্ট) দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।
থানার মামলা ও বাদী সূত্রে জানা যায়, জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে একইর গ্রামের হাসিনুর রহমান হাসুন চৌধুরী, ছেলে এনায়েত চৌধুরী, ভাতিজা হুমায়ুন চৌধুরীসহ ১৪/১৫ জনকে সঙ্গে নিয়ে একইর গ্রামের মোসলেম উদ্দিন (নালকুু) চৌধুরীর বাড়িতে রবিবার বিকেলে হামলা চালায়।
এ সময় ঘরে শয়নরত অবস্থায় মোসলেম উদ্দিন (নালকুু) চৌধুরীকে কুড়াল দিয়ে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম ও ছেলে আলমগীরের হাত ভেঙ্গে দেয়। নালকু চৌধুরীর স্ত্রী, পুত্রবধূ, শিশু নাতিকে মারপিট ও নারীদের শ্লীলতাহানী ঘটায়।
এ ঘটনায় গুরুতর আহত একজনকে দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে বিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ছাতকে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের ধরার চেষ্টা চলছে।
ইত্তেফাক/নূহু

