শৈলকুপায় প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর, লুটপাট

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৪:৫৬

আধিপত্য বিস্তার নিয়ে নিয়ে ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ব্রাহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

 

গ্রামবাসী জানায়, শৈলকুপার উমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাব্দার হোসেন মোল্লা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান বাবুলের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে বাবুলের সর্মথকরা সাব্দার মোল্লার সমর্থক আমজেদ মোল্লাকে কুপিয়ে আহত করে। এর জের ধরে সকাল থেকে দফায় দফায় সাব্দার মোল্লার সমর্থকরা ব্রাহিমপুর গ্রামের বাবুলের সমর্থক বজলু মোল্লা, নলু মোল্লা, রাজু, বদর উদ্দিন, নিজাম উদ্দিনসহ অন্তত ১০ জনের বাড়ি ভাংচুর ও লুটপাট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আরো পড়ুন : ময়মনসিংহে শাকিলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

এ ব্যাপারে পুলিশ সুপার মো: হাসানুজ্জামান জানান, ঘটনা জানার পর সেখানে সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদিকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

ইত্তেফাক/ইউবি